Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

বান্দরবানে কেএনএ-সেনাবাহিনী গোলাগুলি, নিহত ৩

 বান্দরবানের রুমা উপজেলায় পাহাড়ের গভীরে সেনাবাহিনীর সঙ্গে কুকি চিন ন্যাশনাল আর্মি (কেএনএ) এর সদস্যদের মধ্যে গোলাগুলি হয়েছে। এই বন্দুকযুদ্ধে কেএনএর তিন সদস্য নিহত হয়েছেন, যার সত্যতা নিশ্চিত করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।



আইনশৃঙ্খলা বাহিনীর তথ্য অনুযায়ী, সেনাবাহিনী মুন্নমপাড়া পাহাড়ের কাছে একটি গোপন কেএনএ আস্তানায় অভিযান পরিচালনা করে। সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা গুলি ছোঁড়ে। এর পরবর্তী সময়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘ সময় বন্দুকযুদ্ধ চলে। পরে সন্ত্রাসীরা পালিয়ে গেলেও আস্তানা থেকে সেনাবাহিনী অস্ত্র ও অন্যান্য সামষ্টেট উদ্ধার করে। নিহত কেএনএ সদস্যদের পরিচয় বর্তমানে জানা যায়নি।

ঘটনার সম্পর্কে আইএসপিআরের সহকারী পরিচালক রাশেদুল ইসলাম খান আরও বিস্তারিত তথ্য জানিয়েছেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ